প্রকাশিত: ০৫/১০/২০১৭ ৭:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা শান্তিপূর্ণভাবে দেশে ফিরে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, ‘এ দেশের মানুষ ভ্রাতৃপ্রতিম। আমরা সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াই। প্রতিবেশির জন্য জীবন দিতেও দ্বিধা করে না বাংলাদেশের মানুষ। যেসব রোহিঙ্গারা এসেছেন, জাতিগত নিধনের শিকার হওয়ায় তাদের আশ্রয় দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তাদেরকে নিরাপদে দেশে ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।’

বুধবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি রোহিঙ্গারা অচিরেই দেশে ফিরতে পারবে। সব ভয় দূর করে তারাও দেশে ফিরতে রাজি হবেন বলে আমাদের বিশ্বাস। এবং শান্তিপূর্ণভাবেই তারা দেশে ফিরে যাবেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন শুধু বাংলাদেশের নেতা নন, তিনি সারা বিশ্বের নন্দিত নেতা। তিনি এ পর্যন্ত ২৮টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন। সারাবিশ্বে যে চারজন নেতা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারেন, প্রধানমন্ত্রী তাদের একজন। বিশ্বের শ্রেষ্ঠ ১০০ নেতার মধ্যে প্রধানমন্ত্রী ১৩ তম। প্রধানমন্ত্রী বাংলাদেশকে রোল মডেলে পরিণত করেছেন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে বিতাড়িত করে সারাবিশ্বের সমর্থন নিয়ে তিনি ফিরে আসছেন। আমরা সেজন্য তাকে বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সংবর্ধনা দিব।’

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...