প্রকাশিত: ২২/১০/২০১৯ ৮:০৬ পিএম

রোহিঙ্গাদের ফেরার জন্য মিয়ানমারে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে দেশটির নেতা অং সান সু চি’র প্রতি আহ্বান জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

সোমবার (২২ অক্টোবর) জাপানের টোকিওতে সু চি’র সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

‘রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে মিয়ানমার সরকার এবং সেনা কর্তৃক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য।’ আবে-সু চি’র বৈঠক শেষে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, মিয়ানমারে সামরিক অভিযান থেকে বাঁচতে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে পালিয়ে যায় এবং তাদের প্রত্যাবাসন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা শরণার্থী সুরক্ষার সন্ধানে বাংলাদেশে পালিছে। রোহিঙ্গাদের মিয়ানমারে রাষ্ট্রহীন মানুষ হিসেবে বিবেচনা করা হয়। যেখানে তারা কয়েক দশক ধরে বৈষম্য ও নির্যাতনের শিকার হয়েছেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

মক্কায় আবারও সতর্কতা জারি

মক্কাসহ পশ্চিমাঞ্চলীয় তিনটি শহরে নতুন করে জরুরি সতর্কতা জারি করেছে সৌদি আরব। ‘সম্ভাব্য বিপদের’ আশঙ্কায় ...