প্রকাশিত: ১২/০৯/২০১৯ ৯:৫২ এএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি আঞ্চলিক পাসপোর্ট অফিসের পাশে তিনটি দোকানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র‍্যাব।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেন র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী।

র‌্যাব জানায়, প্রতারক চক্র ৫ হাজার থেকে ১০ হাজার টাকার বিনিময়ে সিটি করপোরেশন ও দেশের বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদ থেকে জন্ম সনদ তৈরি করে রোহিঙ্গাদের দিত। পরবর্তীতে তারা পাসপোর্টের জন্য আবেদন করলে জন্ম সনদের তথ্য ভাণ্ডারে থাকা তথ্যের সাথে মিল থাকায় পাসপোর্ট পেয়ে যেত।

এভাবে ভুয়া তথ্য দিয়ে দেশের বেশ কিছু এলাকা থেকে ১৩-১৪ জন রোহিঙ্গা জন্ম সনদ নিয়েছে।

এ ঘটনায় আটকরা হলেন, নারায়ণগঞ্জের ফজলুল করিম (৩৩), সাইফুল ইসলাম (২৪) ও আজিম হোসেন (২৬), নেত্রকোনার মামুন মিয়া (৩৫), ঢাকার মাঈন উদ্দিন(৩৮) ও জাহাঙ্গীর (৩৬)।

অভিযানকালে তাদের কম্পিউটার ও ল্যাপটপের হার্ডডিস্ক চেক করে ২৫ হাজার জন্ম সনদের সফট কপি এবং কিছুসংখ্যক জন্ম সনদের হার্ড কপিও পাওয়া গেছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...