প্রকাশিত: ২০/০৪/২০২২ ১:১৮ পিএম

মিয়ানমারের রাখাইন থেকে বিতাড়িত হয়ে উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন কক্সবাজারে আসছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে তিন দিনের সফরে আগামী ২৫ এপ্রিল ঢাকায় আসবেন ডেনমার্কের রাজকুমারী ।

তিন দিনের সফরে তিনি ২৬ এপ্রিল কক্সবাজারে আসবেন। ওইদিন তিনি কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে কুতুপালংয়ে যাবেন। সেখানে তিনি রোহিঙ্গাদের সাথে সাক্ষাতের পাশাপাশি ক্যাম্প এলাকা ঘরে দেখবেন। বিকালেই তিনি কক্সবাজার ত্যাগ করবেন।

তিন দিনের বাংলাদেশ সফরে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন। এছাড়া জলবায়ুর পরিবর্তনের প্রভাব দেখতে সাতক্ষীরা সফরেরও তাঁর পরিকল্পনা আছে।

উল্লেখ্য ১৮ এপ্রিল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দুত রাশেদ হোসাইনের নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার দুপুরে প্রতিনিধি দল প্রথমে উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা হিন্দু শরনার্থী ক্যাম্পে যান।সেখানে ব্রাক অফিসে হিন্দু শরনার্থীদের সাথে মতবিনিময় করেন এবং ক্যাম্পে তাদের ধর্ম পালন নিয়ে কথা বলেন।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...