উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩০/০১/২০২৩ ৮:৫৪ পিএম

র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, পাহাড়ে বিশাল একটা রোহিঙ্গা জনসংখ্যা রয়েছে। তাদের নিয়ন্ত্রণে রাখাটাই একটা চ্যালেঞ্জ। তারা বুঝতে পেরেছে এ দেশের মানুষ জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। এজন্য এখন তারা ভিন্ন কৌশল নিয়েছে। ভুয়া পাসপোর্ট তৈরি করে বিদেশ পালিয়ে যাচ্ছে। তবে র‌্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে। যতই চেষ্টা করুক তাদের কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। তাদের ব্যাপারে র‌্যাব সব সময়ই সতর্ক।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, রোহিঙ্গারা কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে মানুষের ব্রেইন ওয়াশ করেছে। তরুণদের জঙ্গিবাদের পথে নিয়ে আসার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে তারা। বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন তাদের (রোহিঙ্গা) পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তারা (রোহিঙ্গারা) সফল হতে পারবে না। তাদের ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময়ই সতর্ক রয়েছে। ওই এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই তাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে।

অনুষ্ঠানে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, সহকারী উপ-পরিচালক সঞ্জয় কুমার সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এক হাজারন দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

পাঠকের মতামত

 

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

রোহিঙ্গা খাদ্য কর্মসূচিতে ডব্লিউএফপির চোখ ফাঁকি দিয়ে ‘মাঈশা এন্টারপ্রাইজ’ এর হরিলুট!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে জেনারেল ফুড এসিস্ট্যান্ট (জিএফএ) কার্যক্রমের আওতায় মানবিক ...