প্রকাশিত: ১১/০৯/২০১৭ ১২:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৩ পিএম

উখিয়া নিউজ ডটকম::
মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার যাচ্ছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

আগামী বৃহস্পতিবার সকালে তিনি কক্সবাজার যাচ্ছেন বলে নিশ্চিত করছেন তার সহকারী ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার কক্সবাজার যাওয়ার কথা ছিল হুসেইন মুহম্মদ এরশাদের, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার কক্সবাজারের উখিয়ায় যাওয়ার কারণে তিনি দিন পরিবর্তন করেছেন।

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে বৃহস্পতিবার কক্সবাজার যাবেন তিনি। পরদিন শুক্রবার ঢাকায় ফিরবেন। তার সাথে জাপার অন্য নেতাদের যাওয়ার কথা রয়েছে বলেও জানান মঞ্জুরুল ইসলাম।

পাঠকের মতামত

একরাম হত্যা: হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

কক্সবাজারের টেকনাফে যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর একরামুল হককে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার ঘটনায় মানবতাবিরোধী ...

দেশে পৌঁছেছে রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত বাংলাদেশির মরদেহ

দেশে পৌঁছেছে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ। শুক্রবার (২৩ ...