ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/১১/২০২৫ ৮:২৩ এএম

রোহিঙ্গাদের চাকরি এবং আশ্রয় দিলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলেছেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতকানিয়া উপজেলায় বিদ্যমান সব ইটভাটা, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানে রোহিঙ্গাদের নিয়োগ ও বাসা ভাড়া/আশ্রয় দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। রোহিঙ্গাদের বাসা ভাড়া ও কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ প্রসঙ্গে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বর্তমানে ইটভাটার মৌসুম চলছে। এখানে যাতে রোহিঙ্গাদের শ্রমিক হিসেবে চাকরি এবং আশ্রয় না দেয় সেজন্য সতর্ক করা হয়েছে। কেননা সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে রোহিঙ্গাদের যাতে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, সেজন্য এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

পাঠকের মতামত

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...
Single Page Footer