প্রকাশিত: ০৭/০৩/২০১৯ ১০:৩২ এএম

ডেস্ক রিপোর্ট ::
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রেগ্যান বলেছেন, ‘কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাওয়াতে প্রতিদিন এক মিলিয়ন ডলার ব্যয় হচ্ছে।’
আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় ও রোহিঙ্গা নারীদের নেতৃত্বাধীন কমিউনিটি সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন রিচার্ড রেগ্যান।

একই অনুষ্ঠানে জাতিসংঘের জনসংখ্যা তহবিল কার্যক্রমের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি ডক্টর আশা টর্কেলসন বলেছেন, ‘সহিংসতা বন্ধের পাশাপাশি সহিংসতা নির্মূলসহ নারীদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে হবে।’ উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গা নারীদের তৈরি বিভিন্ন পণ্য ও খাদ্যের প্রদর্শনী পরিদর্শন করেন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা।
রিচার্ড রেগ্যান বলেন, ‘এই কর্মসূচির জন্য তহবিল সংগ্রহ একটি কঠিন চ্যালেঞ্জ। তবে এটা বলব যে, আমরা ভাগ্যবান। দাতারা যথেষ্ঠ উদার। সে কারণেই যখন থেকে তারা কক্সবাজারে এসেছে তখন থেকেই খাদ্য সরবরাহ করতে পারছি। যদিও, যেকোনো সময়ে তাদের মনযোগ অন্য কোনো দুর্যোগের দিকে ঘুরে যাওয়ার ভয় থেকেই যায়। আশা করব রোহিঙ্গাদের বেলায় এমনটা ঘটবে না।’
কমিউনিটি সেন্টার উদ্বোধনে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়নুল কবির, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিস মিয়া সেপ্পো, ইউএনএফপিএর জিবিভি বিশেষজ্ঞ ফাতেমা সুলতানা, গণউন্নয়ন কেন্দ্রের সমন্বয়কারী মো. রোকনুজ্জামান জিল্লুল্লাহ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer