প্রকাশিত: ৩১/০৭/২০২০ ৮:৪৭ এএম

সম্প্রতি গনজমায়েত
আসন্ন ঈদুল আযহায় তুরস্কভিত্তিক একটি দাতব্য সংস্থা বাংলাদেশসহ ২২ টি দেশ এবং অঞ্চলে কোরবানির মাংস বিতরণ করবে।

ডেনিজ ফেনারি এসোসিয়েশন নামের সংস্থাটি ‘ঈদুল আযহা ক্যাম্পেইন’ এর অংশ হিসেবে গেলো বছর ১০,০০০ কোরবানির মাংসের ভাগ বিতরণ করলেও এই বছর তা আরো বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

শরনার্থী শিবির, যুদ্ধবিধ্বস্ত এলাকা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা, দরিদ্র এবং অপুষ্টিতে ভোগা লোকজন এক্ষত্রে অগ্রাধিকার পাবে৷ সেই সাথে বৃদ্ধ, এতিম, বিধবারাও অগ্রাধিকার পাবেন।

সংস্থাটি জানায়, সে হিসেবে সিরিয়া, ফিলস্তিন, সোমালিয়া, কেনিয়া, ইয়েমেন, বাংলাদেশ এবং আরাকান (রোহিঙ্গাদের আবাসস্থল) অগ্রাধিকার পাবে। কিছু পশু তুরস্কেই কোরবানি করা হবে। আর বাকিগুলো যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র অঞ্চলগুলোতে। যেসব অঞ্চলে স্বেচ্ছাসেবীরা যেতে পারবেন না, সেসব জায়গায় স্থানীয় সংস্থার সাথে সমন্বয় করা হবে। এছাড়া ২০ টি দেশের এতিমদের ঈদের নতুন জামা এবং নগদ অর্থ প্রদান করা হবে।

বিশ্বের বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করা এবং তাদের আশার আলো দেখাতে এই উদ্যোগ বলে সংস্থাটি জানিয়েছে।

সূত্রঃ আনাদলু এজেন্সি।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...