ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০২/২০২৪ ৯:০৫ এএম

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ব‌লে‌ছেন, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া মিয়ানমারে যে চলমান সমস্যা, সেটির কারণে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার মিউনিখ সফর নি‌য়ে হওয়া এক সংবাদ স‌ম্মেল‌নে এ কথা ব‌লেন মন্ত্রী।

প্রধানমন্ত্রীর মিউনিখ সফরে রো‌হিঙ্গা প্রসঙ্গ তোলা হ‌বে কি না— জান‌তে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, মিয়ানমার থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে, তাদের যেন মিয়ানমার পূর্ণ অধিকার দিয়ে ফিরিয়ে নিয়ে যায় সেই প্রসঙ্গটি উপস্থাপন করব।

রোহিঙ্গা সংকট নিয়ে হাছান মাহমুদ ব‌লেন, আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করেছি। মামলায় আমরা যৌথভাবে স্বাক্ষর করেছি। সেটা বিচারাধীন আছে।

মিয়ানমা‌রের চলমান সংঘাতের ফ‌লে বাংলা‌দে‌শে আশ্রয় নেওয়া সেনা, বি‌জি‌পিসহ তা‌দের পরিবারের সদস‌্যদের ফের‌ত প্রস‌ঙ্গে মন্ত্রী ব‌লেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্য, সীমান্ত নিরাপত্তা বলুন বা জাতীয় নিরাপত্তা বাহিনী বলুন তাদেরকে ফেরত পাঠানোই আমাদের উদ্দেশ্য। তারা ভারতেও পালিয়ে গিয়েছিল। ভারতও তাদের ফেরত পাঠিয়েছে। আমরাও তাদের ফেরত পাঠাতে কাজ করছি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...