প্রকাশিত: ২০/০৬/২০১৯ ১২:১১ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
মানবিক কারণে আশ্রয় দেয়া রোহিঙ্গাদের কারণে আজ পাহাড়ি বনাঞ্চল ধ্বংসের মুখে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় পরিবেশ সপ্তাহ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা, ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এবারের বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রতিপাদ্য “শিক্ষায় বন-প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ”। প্রতিপাদ্যটি অত্যন্ত যুগোপযোগী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

ভাষণে অপরিকল্পিতভাবে নগরায়ন ও অর্থনৈতিক অবকাঠামো গড়ে তোলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় ১শ’টি অর্থনৈতিক অঞ্চলের প্রতিটিতেই বন ও জলাধার থাকবে।

একই সঙ্গে পরিবেশ ও বন রক্ষায় ব্যক্তিগত প্রচেষ্টার গুরুত্ব উল্লেখ করে অফিস-আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান সবখানে প্রত্যেককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা যদিও দল হিসেবে অনেক আগে থেকেই এটি পালন করে আসছি, আপনাদের সবাইকে শুধু এটাই আহ্বান করব, প্রত্যেকে অন্তত তিনটি করে গাছ লাগাবেন, একটি ফলজ, একটি বনজ একটি ভেষজ বা ঔষধি।’

নিজের ইচ্ছায় পছন্দ মতো যত বেশি সম্ভব গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব গাছ থেকে কয়েক বছর পরই ভালো পরিমাণ টাকা পাওয়া যায়। ফলের গাছ লাগালে প্রতি বছর ফল বিক্রি করেও অর্থ পাওয়া যায়।

শুধু নিজে না, পরিবারের ছোট ছোট ছেলেমেয়েদেরকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে হবে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। বলেন, গাছ লাগানোর পাশাপাশি গাছের পরিচর্যাও করা প্রয়োজন। তাই বাচ্চাদের গাছের পরিচর্যা করাও শেখাতে হবে।

অনুষ্ঠানে এ বছর পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে পাঁচটি ‘জাতীয় পরিবেশ পদক ২০১৯’ প্রদান করেন তিনি।

ভাষণ শেষে প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা, ২০১৯’র শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পশ্চিম পাশের মাঠে একটি গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer