প্রকাশিত: ০৭/০৯/২০১৭ ৭:২৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৮ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতনে গভীর দুঃখ প্রকাশ করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠন ও সুপ্রিম সংঘ কাউন্সিল (বৌদ্ধ মঠ) নেতারা।

আজ বুধবার এক যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের নির্বিচার হত্যাকাণ্ড, নির্যাতন ও ভয়াবহ হামলা অবিলম্বে বন্ধের জন্য শান্তিতে নোবেলজয়ী অং সান সু চির প্রতি তাঁর বিবেক-বুদ্ধি ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

নেতারা বলেন, বয়স ও নারী, পুরুষ নির্বিশেষে রোহিঙ্গাদের ওপর পরিচালিত নির্মম হামলা ও সহিংসতা বৌদ্ধ ধর্মের মূল বাণী অহিংসা ও মানবিকতার প্রতি অবজ্ঞা প্রদর্শন ছাড়া আর কিছু নয়।

নেতারা এই রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানে এগিয়ে আসার জন্য জাতিসংঘ, সকল সম্প্রদায় ও বিশ্বনেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বিবৃতিতে আরো বলা হয়, বৌদ্ধ সম্প্রদায় বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করছে এবং তারা মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় জাতি-গোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী।’ একই সঙ্গে তারা ধর্ম-বর্ণ ও গোত্র নির্বিশেষে বাংলাদেশে সকল মানুষের মধ্যে সুদীর্ঘকাল বিরাজমান ধর্মীয় সম্প্রীতি শান্তি ও মিত্রতা বজায় রাখার আহ্বান জানান তাঁরা।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ বৌদ্ধ সংঘের মহাসচিব (এসজি) সুদীপ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংস্থার যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ভেনারেবল নিত্যানন্দ মহাথেরো ও এর সাধারণ সম্পাদক (জিএস) এস লোকোজিত থেরো। বাংলাদেশ বৌদ্ধভিক্ষু মহাসভার সভাপতি সুনন্দাপ্রিয়া মহাথেরো ও জিএস বোধিমিত্র মহাথেরো, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মৃগঙ্গা বড়ুয়া ও জিএস তুষার কান্তি বড়ুয়া, বাংলাদেশ ইন্টারন্যাশনাল লাইট অব অ্যাসোসিয়েশনের (বিআইএলএ) বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি বড়ুয়া ও জিএস উদয়ন বড়ুয়া এবং ইঞ্জিনিয়ার পরিতোষ বড়ুয়া, অধ্যাপক বদল বরণ বড়ুয়া, ড. সুব্রত বরণ বড়ুয়া, ড. প্রীতি বড়ুয়া ও ড. কল্যাণ বড়ুয়া।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer