প্রকাশিত: ০১/১২/২০১৬ ৯:০৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::

মানবিক কারণে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য আন্তবিভাগীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘(রোহিঙ্গা) যারা ঢুকে পড়েছে তাদের মানবিক সাহায্য যেটা প্রয়োজন সেটা আমরা করছি। পাশাপাশি তাদের প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে একটা সুবিধাজনক সময়ে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রচেষ্টা নেব।’

এরই মধ্যে রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে সহায়তা করতে পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী আরো জানান, ময়মনসিংহের ফুলবাড়ীতে কলেজ জাতীয়করণ নিয়ে শিক্ষকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি শিগগিরই প্রতিবেদন দেবে। এখন ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলেও জানান তিনি।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer