প্রকাশিত: ০৯/০৬/২০২০ ৩:৫০ পিএম

রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক না এবং তাদের গ্রহণ করার বিষয়ে আমাদের কোনও দায়বদ্ধতা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৯ জুন) এক ভার্চুয়াল কনফারেন্সে তিনি একথা বলেন। ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্টের পদ নিয়েছে বাংলাদেশ এবং এ উপলক্ষে এই প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়।

মালয়েশিয়ার একজন মন্ত্রী সেদেশে আটকে পড়া রোহিঙ্গাদের গ্রহণ করার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে এ বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী উত্তেজিত হয়ে বলেন, ‘যারা আমাদের ফরমায়েশ করে তারা এদের নিয়ে যাক। এখানে যারা আছে আমরা তাদের আমাদের সাধ্যমতো ভালো জীবন দেওয়ার চেষ্টা করছি এবং এর বেশি কিছু করার সাধ্য আমাদের নাই। যারা এ বিষয়ে কথা বলে তারা এদের নিয়ে যাক।’

কুয়েতে লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলকে আটকের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলেন, ‘আমরা সরকারিভাবে কোনও তথ্য পাইনি। কোনও তথ্য পেলে আমরা জানাবো।’

ফেব্রুয়ারি মাসে সংসদ সদস্য শহীদুল ইসলামের বিরুদ্ধে কুয়েতে তদন্ত শুরু হলে ওই দেশে বাংলাদেশের দূতাবাস পররাষ্ট্র মন্ত্রীকে মিথ্যা তথ্য সরবরাহ করেছিল এবং তার ভিত্তিতে তিনি বলেছিলেন, এটি ফেক নিউজ যা পরবর্তীতে মিথ্যা বলে প্রমানিত হয়। এ বিষয়ে দূতাবাসের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বিষয়টি এড়িয়ে যান।

এদিকে ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ নেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, মার্শাল আইল্যান্ডের কাছ থেকে আমরা প্রেসিডেন্সি নিয়েছি আগামী তিন বছরের জন্য। জলাবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখিন তাদের বিষয়ে জোরালো ভাষায় কথা বলবে বাংলাদেশ।

তিনি বলেন, আজকে মার্শাল আইল্যান্ড, ইথিওপিয়া ও বাংলাদেশের মধ্যে বৈঠক হয়েছে এবং আমরা বিভিন্ন আইডিয়া একে অপরের সঙ্গে বিনিময় করেছি।

অনুষ্ঠানে মার্শাল আইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাস্টেন এন নেমরা অংশগ্রহণ করেন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer