প্রকাশিত: ২৪/০৯/২০২০ ৯:১৫ এএম

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে আগামী রোববার ভার্চুয়ালি বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দিনের প্রথমার্ধে ওই বৈঠক হবে।

সূত্র জানায়, ছুটিতে দেশে এসে করোনা মহামারির কারণে আটকেপড়া প্রবাসী বাংলাদেশিদের ফ্লাইট জটিলতা নিরসন এবং ভিসা ও আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ সৌদি সরকার বৃদ্ধির পর এবার দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা করতেই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই বৈঠক হতে যাচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করায় সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ভার্চুয়াল বৈঠকের আয়োজন করছে।

আকামার মেয়াদ ২৪ দিন বাড়িয়েছে সৌদি আরব। একই সঙ্গে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৪টি বিশেষ ফ্লাইট পরিচালনারও অনুমতি দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...
Single Page Footer