উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২/১২/২০২৩ ৬:৫২ পিএম

কক্সবাজার-চট্টগ্রাম রেলপথের রামুর রশিদনগরে দুর্বৃত্তকারীরা রেললাইন বিটের নাট-বল্টু খুলে নেওয়ায় ঝুঁকির কারণে আধা ঘণ্টা দেরিতে ছেড়েছে ‘কক্সবাজার এক্সপ্রেস’। দুপুর ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে।

শনিবার (২ ডিসেম্বর) সকালে রামুর রশিদনগর ইউনিয়নের কাহাতিয়া পাড়ায় ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার আইকনিক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী।

গোলাম রব্বানী জানান, শনিবার সকালে সরকারি গোয়েন্দা সংস্থার মাধ্যমে চট্টগ্রাম-কক্সবাজার রুটের রামু উপজেলার কাহাতিয়া পাড়ায় রেললাইনের বিটের নাট-বল্টু দুর্বৃত্তরা খুলে ফেলেছে বলে খবর পান। পরে বিষয়টি রেল অধিদপ্তরের সংশ্লিষ্টদের অবহিত করেন। এরপর রেল প্রকৌশলসহ নির্মাণকাজে নিয়োজিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর রেললাইনের বিটের খুলে ফেলা নাট-বল্টু পুনরায় সংযোজনের কাজ শুরু করেন শ্রমিকরা। কাজ শেষ করে ট্রেন চলাচলের জন্য রেললাইন উপযোগী করতে দুপুর সাড়ে ১২টা বেজে যায়। ফলে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টায় পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ছাড়া সম্ভব হয়নি। দুপুর ১টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করে।

এদিকে, খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রামু উপজেলা ইউএনও ফাহমিদা মোস্তফা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ানসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ওসি আবু তাহের বলেন, খবর শোনার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেললাইনের বিটের নাট-বল্টু খুলে ফেলা অবস্থায় দেখা গেছে। এটি চুরি নাকি কোনো নাশকতার চেষ্টা তা নিশ্চিত হওয়া যায়নি। সুত্র: রাইজিংবিডি

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer