প্রকাশিত: ২০/০৯/২০২১ ১০:৫৪ এএম

রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এক সরকারি সফরে ৩ দিনের জন্য কক্সবাজার আসছেন। আগামী ২১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে তিনি কক্সবাজার আসবেন। সফরকালে তিনি কক্সবাজারে রেল মন্ত্রণালয়ের অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করবেন। ২৪ সেপ্টেম্বর(শুক্রবার) সকালে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

১৯ সেপ্টেম্বর রেলপথ মন্ত্রণালয়ের এক সূত্র এসব তথ্য নিশ্চিত করে।
সূত্র জানায়, ২২ সেপ্টেম্বর(বুধবার) জেলার ঝিলংঝা এলাকায় নির্মানাধীন কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন, নির্মাণাধীন রামু জংশন এলাকা, ব্রিজ নং- ১৫৫ ও রামু রোড আন্ডারপাসের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন তিনি। এরপর বৃহস্পতিবার মন্ত্রী পানিরছড়া এলাকার রেলওয়ে ট্র্যাকের নির্মাণ কাজের অগ্রগতি, ডুলাহাজরা নির্মাণাধীন রেলওয়ে স্টেশন ভবন ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করবেন। জেলায় ৩ দিনের সফর শেষে চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন তিনি।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer