প্রকাশিত: ১০/০৪/২০২০ ৮:২৫ এএম

জরুরি প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে নির্যাতন করায় টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর আমিনুর রহমান আমিন বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন ই-মেইলের মাধ্যমে এই নোটিশ পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শক, টাঙ্গাইলের পুলিশ সুপার, টাঙ্গাইল সদর থানার ওসি এবং পৌরসভার মেয়রকে বলা হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

এর আগে গত মঙ্গলবার কাউন্সিলর আমিনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপরই সমালোচনার ঝড় উঠে। ভিডিওটিতে দেখা যায়, আমিন দলবলসহ বাজারে গিয়ে লোকজনকে কোন কিছু জিজ্ঞেস না করেই মোটা লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন।

আইনজীবী রবিন বলেন, কাউন্সিলর জনপ্রতিনিধি হয়ে আইন নিজের হাতে তোলে নিয়েছেন। করোনার মধ্যে মানুষকে বুঝানোর পরিবর্তে নির্যাতন করে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। তার নির্যাতনের শিকার হয়ে স্থানীয় লোকজন মুখ খোলার সাহস পাচ্ছে না। তাই একজন সচেতন নাগরিক হিসেবে এ নোটিশ পাঠিয়েছি।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer