প্রকাশিত: ২১/০১/২০২০ ৮:৩০ পিএম

উখিয়া নিউজ ডটকম::
স্কাউটে অসামান্য অবদানের জন্য রাষ্টপতি স্কাউট অ্যাওয়ার্ড পেলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর আসিফুল কাদের জয়। সোমবার বিকালে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আসিফের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ। কক্সবাজার জেলায় উখিয়ার আসিফই প্রথমবারের মতো রাষ্ট্রপতি স্কাউট অ্যাওয়ার্ড পাওয়ার কৃতিত্ব অর্জন করেন।

উখিয়ার গৌরব আসিফ উপজেলার পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজল কাদের চৌধুরী ভুট্টো ও কামরুন নাহার নিলুর প্রথম সন্তান । সে কক্সবাজার জেলার চকরিয়া কোরক বিদ্যাপিঠে এসএসসি বিজ্ঞান বিভাগের পরিক্ষার্থী।

অনুষ্টানে উখিয়ার আসিফুল কাদের জয় ছাড়াও স্কাউটে অসামান্য অবদানের জন্য স্কাউট চিফ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে ‘রাষ্ট্রপতি রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ এবং সারাদেশর ৪৭ শিক্ষার্থীকে ‘রাষ্ট্রপতির স্কাউট অ্যাওয়ার্ড’ তুলে দেন রাষ্ট্রপতি ও চিফ স্কাউট মো. আবদুল হামিদ।অনুষ্ঠানে রাষ্ট্রপতি স্মারক ডাকটিকিটও অবমুক্ত করেন তিনি।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer