
কক্সবাজারের রামু সরকারি কলেজ ছাত্রদলের সহসভাপতি মোরশেদুল হককে সংগঠনের সব পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও আজীবনের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কক্সবাজার জেলা শাখা।
বুধবার (১১ নভেম্বর) কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী মোরশেদুল হককে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
একই সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃত ওই ব্যক্তির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ারের স্বাক্ষরিত
প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


পাঠকের মতামত