ইনানীতে ৮০০ মিটার সৈকত দখল, ‘প্রাইভেট বিচ’ বলে প্রচার রিসোর্টের
কক্সবাজারের কলাতলী থেকে টেকনাফের জিরো পয়েন্ট পর্যন্ত বিস্তৃত ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিনড্রাইভ সড়কের পাশে উখিয়ার ...

প্রেস বিজ্ঞপ্তি
রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা লামারপাড়া দারুল উলুম মাদ্রাসার প্রবীন শিক্ষক মাওলানা মোহাম্মদ কাশেম রবিবার (১ আগষ্ট) রাত আটটা বিশ মিনিটে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মাওলানা মোহাম্মদ কাশেম কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা সওদাগর পাড়া এলাকার মরহুম হাজ¦ী আলী হোসেনের ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি ২ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সোমবার (২ আগস্ট) সকাল ১১ টায় উখিয়ারঘোনা সওদাগরপাড়া জামে মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে
পাঠকের মতামত