প্রকাশিত: ০৩/০৩/২০২১ ৯:৪৯ পিএম , আপডেট: ০৩/০৩/২০২১ ৯:৫২ পিএম

কক্সবাজারের রামু উপজেলা জোয়ারিয়ানালা ইউনিয়ন উত্তর মিঠা ছড়ি বড়ুয়া পাড়ায় পাহাড়ের চূড়ায় অবস্থিত দেশের সর্ববৃহৎ ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি সম্বোলিত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।

তিনি ৩রা মার্চ বুধবার বেলা ১২টায় রাষ্ট্রদূত মিলার ভাবনা কেন্দ্র পৌছালে বিহার পরিচালনা কমিটি তাকে শুভেচ্ছা জানায়।

রাষ্ট্রদূত মিলার বিহারে পৌঁছেই ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তি পরিদর্শন করেন। পরে তিনি দেশের সর্ববৃহৎ ১০০ ফুট বুদ্ধ মূর্তি চারিদিকে ঘুরে দেখেন।

পরে মাননীয় রাষ্ট্রদূত বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ১০০ ফুট সিংহ শয্যা গৌতম বুদ্ধ মূর্তির প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যক্ষ শ্রীমৎ, করুনাশ্রী মহাথেরো মহোদয়ের সাথে কৌশল বিনিময় করেন এবং পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।

এসময় অধ্যক্ষ শ্রীমৎ করুনাশ্রী মহাথেরো বিহার পরিদর্শনে আসায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...
Single Page Footer