প্রকাশিত: ২৫/০১/২০২২ ৮:২৪ পিএম

কামাল শিশির, রামু::
কক্সবাজারের রামুতে বেপরোয়া গতির বাসচাপায় মো. হেলাল উদ্দিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তেচ্ছিপুল স্টেশনের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আবুল বাশারের ছেলে।

তিনি সদরের ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া মাস্টার পাড়া সুলতানিয়া নূরানী একাডেমীর প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রামু থেকে রাতে মোটরসাইকেলযোগে মাদ্রায় ফেরার পথে চাকমারকুল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের বেপরোয়া গতির যাত্রীবাহী একটি বাস হেলাল উদ্দিনকে চাপা দেয়।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. আবদুর রব জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে শিক্ষকের মৃত্যুতে খরুলিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা, জনপ্রতিনিধি ও শিক্ষক-শিক্ষার্থীরা নূরানী একাডেমীর প্রধান শিক্ষকের আকস্মিক এই মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

পাঠকের মতামত

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...

‘দুনিয়াত্তু বিচার চাই’—নিজ দেশে ফেরার আকুল আকুতিতে মুখরিত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প

“আমরা আর কতদিন শরণার্থী হিসেবে অন্যের আশ্রয়ে থাকব? আমরা বাংলাদেশে স্থায়ী হতে আসিনি, আমাদের একমাত্র ...

টেকনাফে পঁচা-দুর্গন্ধযুক্ত পরিবেশে তৈরী হচ্ছে মিষ্টি; অনুমোদন ছাড়াই বাজারে বিক্রি!

পঁচা-দুর্গন্ধযুক্ত এলাকা এবং মারাত্মক এক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী করা হচ্ছে হরেক রকমের মিষ্টি। অস্বাস্থ্যকর পরিবেশে ...
Single Page Footer