ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০১/২০২৬ ১২:৪১ পিএম

কক্সবাজারের রামু উপজেলায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সিএনজি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। একটি অজ্ঞাত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মোঃ ফরিদ, যিনি এলাকায় আর্মি ফরিদ নামে পরিচিত। তিনি তিন বছর আগে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তার পিতা মৃত মোঃ কালু, যিনি নিজেও সাবেক সেনা সদস্য ছিলেন। নিহত ফরিদ জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক একটি অনুষ্ঠানের জন্য অর্থের প্রয়োজন হওয়ায় তিনি রামু থেকে এটিএম বুথে টাকা উত্তোলন করে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
খবর পেয়ে রামু হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেয়। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পাঠকের মতামত

গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে প্রধান আসামিউখিয়ার মিলন বড়ুয়াকে রাজনৈতিক মামলায় ফাঁসানোর অভিযোগ!

কক্সবাজারের উখিয়ায় একটি রাজনৈতিক মামলাকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গভীর রাতে নিজ বাড়ি ...

অপরাধ দমন, চোরাচালান প্রতিরোধ ও উন্নয়ন কার্যক্রম নিয়ে উখিয়ায় তিন কমিটির সভা

অপরাধ নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, সড়ক নিরাপত্তা ও উন্নয়ন কার্যক্রমের সমন্বয় নিয়ে উখিয়ায় তিনটি গুরুত্বপূর্ণ কমিটির ...

রামুতে ছাত্রলীগের শোডাউন: ৩১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের

কক্সবাজারের রামুতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউনের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মামলায় ৩১ ...

‎বিবাহ বিচ্ছেদের মামলা শেষ করে বাড়ি ফেরার পথে জিবনের বিচ্ছেদ হলো উখিয়ার রুবিনার

‎চার বছরের সংসার উখিয়ার রাজাপালং এর হরিণমারা এলাকার বাসিন্দা রুবিনা আক্তারের (৪০)।পারিবারিক কলহসহ নানান কারণে ...
Single Page Footer