প্রকাশিত: ৩১/০৮/২০১৬ ৩:৪৬ পিএম , আপডেট: ৩১/০৮/২০১৬ ৮:২৪ পিএম

FB_IMG_1472636795532সোয়েব সাঈদ,উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের রামুতে পুকুরের পানিতে ডুবে প্রাণ হারিয়েছে মেধাবি ছাত্র প্রৌজ্¦ল বড়–য়া অভিক। আজ বুধবার (৩১ আগস্ট) সকাল পৌনে এগারটায় এ ঘটনা ঘটে।
অভিক রামু এভারেষ্ট টিচিং ইন্সটিউট এর তৃতীয় শ্রেণির ছাত্র। সে রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীধনপাড়ার বাসিন্দা কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রবন বড়–য়া এবং রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মেঘনা রানী বড়–য়ার ছেলে।
জানা গেছে, শিক্ষক দম্পতি হওয়ায় বাড়ির পাশের এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলো অভিক। সেখানে পার্শ্ববর্তী বৈদ্য পুকুরে বন্ধু ও পাড়ার অন্যান্য শিশুদের সাথে সাতার শিখতে গিয়ে সবার অগোচরে পানিতে ডুবে যায় অভিক। অন্যান্য শিশুরা অভিককে না দেখে চিৎকার শুরু করলে আকাশ বড়–য়া ও উৎস বড়–য়া নামের দুই তরুন পানিতে নেমে অভিকের নিথর দেহ উদ্ধার করে। পরে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু অভিককে মৃত বলে জানান।
এক ভাই, এক বোনের মধ্যে অভিক ছিলো বড়। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছে বাবা-মা সহ স্বজনরা। মেধাবি ছাত্র প্রৌজ্¦ল বড়–য়া অভিকের মৃত্যুর খবরে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে রামু উচ্চ বালিকা বিদ্যালয়, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয় ও রামু এভারেষ্ট টিচিং ইন্সটিউট এর শিক্ষক-শিক্ষার্থীসহ শত শত জনতা অভিককে দেখতে যান।
॥ কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের শোক ॥
কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রবন বড়–য়া এবং রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মেঘনা রানী বড়–য়ার ছেলে মেধাবী ছাত্র প্রৌজ্¦ল বড়–য়া অভিকের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়–য়া, সহকারি প্রধান শিক্ষক আলী হায়দার, সহকারি শিক্ষক ওসমান গনি, মোস্তফা কামাল, মোহাম্মদ আবদুল্লাহ (বড়), সরওয়ার কামাল, দেবাশীষ চক্রবর্তী, নাসির উদ্দিন, আবদুল্লাহ (ছোট), ওবাইদুল্লাহ রাসেল, লুৎফুন্নাহার, রহিমা বেগম, ফেরদৌসী আকতার, আনজুমান আরা, কর্মচারি ফরিদ ও ইসহাক। বিবৃতিদাতারা অভিকের আত্মার সদগতি কামনা করেছেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পাঠকের মতামত

 

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...

দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আসছেন রোহিঙ্গারা

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত পথ ব্যবহার করে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশের প্রবণতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি ...

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...