প্রকাশিত: ২৬/১২/২০১৮ ১০:১৫ এএম , আপডেট: ২৬/১২/২০১৮ ১০:১৬ এএম

রামু সংবাদদাতা:
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় বক্তৃতা দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে তাজউদ্দিন রাসেল নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। । ২৫ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত তাজ উদ্দিন রাসেল রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তিন আগে দুবাই থেকে এসেছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। এই ঘটনায় উভয় পক্ষের আরো পাঁচজন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৌলভীকাটা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী পথসভায় কচ্ছপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মোক্তার আহমদকে মহাজোটের প্রার্থীকে জোরালেভাবে সমর্থন জানিয়ে বক্তৃতা করার জন্য সভার আয়োজকেরা অনুরোধ জানান। কিন্তু অভিযোগ, মাওলানা মোক্তার আহামদ তাঁর বক্তৃতায় কৌশলে মহাজোটের প্রার্থীকে সমর্থন না জানিয়ে তাঁর বক্তৃতা শেষ করেন। এতে জনৈক আওয়ামী লীগ নেতা চরম ক্ষুদ্ধ হয়ে মাওলানা মোক্তার আহামদকে চরম নাজেহাল করে। পরে দু’জন বাকবিতন্ডতায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে দু’পক্ষ গোলগুলিসহ তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন তাজউদ্দীন রাসেল। আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে আনার পথে মারা যান তিনি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর জানান, সাবেক ছাত্রলীগ নেতা তাজ উদ্দিন রাসেলের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহতের ৫ জনের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...