প্রকাশিত: ১০/০৪/২০২২ ৪:০২ এএম

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফরেষ্ট অফিস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ওই এলাকায় একটি ছারপোকা গাড়ীসহ কয়েকজন বহিরাগত লোক অবস্থান নেয়। এসময় স্থানীয়রা তাদের সাথে আলাপ করে। তাদের কথায় অসংলগ্নতা ও সাথে অস্ত্র দেখে স্থানীয় জনতা তাদের আটকিয়ে রামু থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে রামু পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল হোসাইন জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিয়ে আটক ডাকাতদের আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো -মো. জসিম (২৮), মো. আরমান (২৪), জসিম উদ্দিন (২৩), নুরুল হাকিম (২২), মো. রুবেল(২২), শহিদুল ইসলাম (২০) ও মিজানুর রহমান (৩৩)। এদের মধ্যে ৬ জন কক্সবাজার সদরের বাস টার্মিনাল ও ১ জন ঈদগাঁও এলাকার বাসিন্দা। তিনি জানান ডাকাতদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র ও ০১টি গাড়ি উদ্ধার করা হয়। ওসি জানান তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানা সহ বিভিন্ন স্থানে একাধিক ডাকাতি, হত্যা, অস্ত্র ও ছিনতাই মামলা রয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer