সেন্টমার্টিনে পরিবেশ প্রতিমন্ত্রী, সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বারোপ
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপ পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ...

আবদুল মালেক সিকদার, রামু:
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলার দুর্ধর্ষ ডাকাত ও একাধিক ডাকাতি মামলার পলাতক আসামী দুই ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে রামু থানা পুলিশ।২৫ শে জুলাই দিবাগত রাত তিনটার দিকে রামু থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের এর নির্দেশে রামু থানার এস আই মং ছাই এস আই মিল্টন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো রামু দক্ষিণ মিঠাছড়ি পানের ছড়া পূর্ব কুল এলাকার ইসলাম প্রকাশ লাল মিয়া প্রকাশ লাইল্যার ছেলে আনিছুর রহমান প্রকাশ ডাকাত আনিছ(৩০), একই ইউনিয়নের পানের ছড়া শিয়া পাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে ডাকাত নুরুল আলম(২৮)।
রামু থানার এস আই মং ছাই জানান তারা দুইজনে আন্তজেলা ডাকাত দলের সদস্য, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করি।
পাঠকের মতামত