প্রকাশিত: ১৬/১২/২০১৮ ৮:৩৪ পিএম

হাবিবুর রহমান সোহেল:
রামুর কচ্ছপিায় আসামী জামাত নেতা রামুর কচ্ছপিয়া ইউনিয়নের ছোট জামছড়ি বালুবাসা এলাকার আশ্রাফ জামান মিয়াজীর ছেলে মোঃ আবদুল মালেককে (৩৬) গ্রেফতার করেছে। ১৬ ডিসেম্বর বেলা ১১ টায় বালুবাসা থেকে গোপন সংবাদের ভিক্তিতে রামু থানার আলোচিত অফিসার ইনচার্জ মুহাম্মদ আবুল মনসুরের নির্দেশে গর্জনিয়া পুলিশ ফাড়িঁর আইসি মোঃ আলমগীর ও টিএসআই বদরুল সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোঃ আলমগীর জানান, ওই মালেকের বিরুদ্ধে একই এলাকার, শামসুল আলমের ছেলে মাহবুব আলম বাদী হয়ে রামু থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং রামু থানার মামলা নং ৪০৯/১৮।
গর্জনিয়া পুলিশ ফাড়িঁর আইসি মোঃ আলমগীর জানান, জায়গা জমি বিরুদের জের ধরে, আটক কৃত মালেকসহ অপর আসামীদের বিরুদ্ধে থানার একটি মামলা হয়েছে। আর আটক কৃত আসামীকে রামু থানায় প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন আইসি।
এই ব্যাপারে রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুরের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, আটক কৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...