প্রকাশিত: ১১/০৫/২০১৯ ৪:১২ এএম

কুমিল্লা প্রতিনিধি ::

কুমিল্লার দেবিদ্বারে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে শুক্রবার বিকেলে ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক নবীরুল ইসলাম নবী উপজেলার সূর্যপুরের মো. সামসুল হকের ছেলে।

ধর্ষণের শিকার তরুণী জানান, ১৮ জানুয়ারি স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ি যাওয়ার সময় ইউপি সদস্য নবীরুল ইসলাম তাদের গতিরোধ করে পরিচয় জানতে চান। স্বামী-স্ত্রী পরিচয় পেয়ে বিয়ের কাবিননামা দেখতে চান নবীরুল। কাবিননামা দেখানোর পর তা ভুয়া বলে আখ্যায়িত করেন তিনি। পরে নবীরুলের সঙ্গী আকাশ স্বামী-স্ত্রীকে মারধর করেন। ওই সময় তাদের ছেড়ে দেয়ার বিনিময়ে ২০ হাজার টাকা দাবি করেন নবীরুল।

ওই তরুণী আরো জানান, তার স্বামী তাকে নবীরুলের হেফাজতে রেখে টাকার ব্যবস্থা করতে যান। পরদিন টাকা পেয়েও তাকে ছড়েননি অভিযুক্ত ইউপি সদস্য। তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তার স্বামীকে চলে যেতে বলেন। পরে নবীরুল, শামিম, পাখি, আকাশসহ কয়েকজন যুবক তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের জঙ্গলে নিয়ে রাতভর ধর্ষণ করে ফেলে যায়।

ভুক্তভোগী তরুণী জানান, ইউপি সদস্য নবীরুলসহ ৯ জন তাকে ধর্ষণ ও ভিডিও করে।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, ধর্ষণের শিকার তরুণী লিখিত অভিযোগ করেছেন। ইউপি সদস্য নবীরুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই তরুণীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...