ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ৫:৩৭ পিএম

ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয়। চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিস) আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশ-চীন সম্পর্কের ৫ দশক: নতুন উচ্চতার দিকে যাত্রা’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বিস।

সেমিনারে অতিথি বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয়।

কেননা চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। এটা মিয়ানমার ও বাংলাদেশের ইস্যু বলেও মন্তব্য করেন তিনি।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রাখাইনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে এ বিষয়ে আমার কোনো আলোচনা হয়নি। তারা কেন এটা বলেছে, সেটা তারাই বলতে পারবে। এ প্রশ্ন তাদের কাছে করুন।

তিস্তা প্রকল্পে সহায়তা দেওয়ার বিষয়ে জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে সহায়তা দিতে প্রস্তুত চীন। তবে এ বিষয়ে বাংলাদেশকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

সেমিনারে মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ও আন্তর্জাতিক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ।

সেমিনারে সভাপতিত্ব করেন বিস চেয়ারম্যান রাষ্ট্রদূত এ এফ এম গাউসুল আজম সরকার। এতে স্বাগত বক্তব্য দেন বিস মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...