প্রকাশিত: ১৫/১১/২০১৬ ৯:১২ পিএম

রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শাহাপুর এলাকায় গলায় ফাঁস দিয়ে দুই বান্ধবী আত্মহত্যা করেছে। মঙ্গলবার বিকেলে নিজ ঘরের তীরের সঙ্গে ওড়নার পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। যৌন হয়রানির জের ধরে তারা আত্মহত্যা করে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়।
তারা হলেন, শাহাপুর পশ্চিপাড়া এলাকার  মো নাজমুল হক নাজুর মেয়ে বন্য (১৩) ও একই এলাকার মো.মুক্তার আলী মেয়ে সম্পা (১২)।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুময়ান কবির নিশ্চিত করেছেন। তিনি বলেন, তারা দুই বান্ধবী। একই ঘরের তিরের সঙ্গে উড়নার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীরা জানায়, তারা দুইজন কাটাখালীর বেলঘড়িয়া আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। তারা সেই সুবাদে দুইজন বান্ধবী। বিকেল ৪টার দিকে স্কুল থেকে তারা বাড়ি ফেরে। এরপর সম্পার বাড়িতে একই ঘরে পাশাপাশি দুটি বাঁশের সঙে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা জানান, সম্পার হাতে বিপ্লব এবং বন্যার হাতে মুন্নার নামসহ আত্মহত্যার কারণ নিয়ে সুইসাইড নোট লিখা ছিল। পরিবারের সদস্যরা তাদের বিচারও দাবি করেন। রাস্তা ঘাটে চলার সময় তাদের যৌন হয়রানি করা হত বলেও দাবি করা হয়।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুময়ান কবির বলেন, দুটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পাঠকের মতামত

 

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...