প্রকাশিত: ২২/১০/২০২০ ১০:০৪ এএম

‘যৌন উত্তেজক’ ওষুধে সয়লাব হয়ে গেছে রোহিঙ্গা ক্যাম্প। ধীরে ধীরে ক্যাম্পের অভ্যন্তরের প্রতিটি দোকানে ছড়িয়ে পড়েছে এসব ওষুধ।

ক্যাম্পে যৌন উত্তেজক ওষুধ ছড়িয়ে পড়ার বিষয়টি সম্প্রতি ক্যাম্প প্রশাসনের নজরে এসেছে। এসব ওষুধ বিক্রি ও মজুদকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার (২০ অক্টোবর) উখিয়ার জামতলী (ক্যাম্প-১৫) রোহিঙ্গা শিবিরের মার্কেটে অভিযান চালায় এপিবিএন। এসময় বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ সহ বোরহান উদ্দিন নামে একজন দোকানদারকে আটক করা হয়। তার দোকানে ভেজাল ওষুধও পাওয়া যায়।

এরপর বুধবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ক্যাম্প-১৫ এর ক্যাম্প ইনচার্জ (সি আই সি) এর কার্যালয়ে যৌন উত্তেজক ওষুধ ও আটক বোরহান উদ্দিনকে উপস্থাপন করা হয়। পরে ক্যাম্প ইনচার্জের উপস্থিতিতে যৌন উত্তেজক ও ভেজাল ওষুধ ধ্বংস করা হয়। ভবিষ্যতে যৌন উত্তেজক ও ভেজাল ওষুধ বিক্রি না করার শর্তে মুচলেকা নিয়ে আটক বোরহান উদ্দিনকে ছেড়ে দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৬ এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. হেমায়েতুল ইসলাম। তিনি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান। সুত্র: ভয়েসওয়ার্ল্ড

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...