প্রকাশিত: ১৪/১০/২০১৯ ১:০৯ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তালিকায় সদ্য যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ ময়ূরপঙ্খী উড়োজাহাজটি জরুরি অবতরণ করা হয়েছে। সিঙ্গাপুরগামী এ উড়োজাহাজটি উড্ডয়নের পর পাখির সঙ্গে ধাক্কা লাগায় জরুরি অবতরণ করে পাইলটরা। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। আজ সোমবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তাতে পাখির ধাক্কা লাগে। পাইলট বাড়তি সতর্কতা হিসেবে গন্তব্যে না গিয়ে ফিরে এসে জরুরি অবতরণ করান। এ সময় দুর্ঘটনা থেকে প্রাণ রক্ষা করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয় বিমানবন্দরে। ফায়ার সার্ভিস প্রস্তুত রাখার পাশাপাশি রানওয়ে খালি করে রাখা হয়।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘পাখির ধাক্কার পর উড়োজাহাজটি ফিরে এসেছে। পরে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানকে হ্যাঙ্গারে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘অন্য একটি উড়োজাহজে সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীদের নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়েছে। ফ্লাইটে ১৪৫ জন ইকোনমিক ও ১১ জন বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। এতে ককপিক ও কেবিন ক্রু ছিলেন সাতজন। এর আগেও গত ৩ জুন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী একটি উড়োজাহাজ উড্ডয়নের পর পাখির সঙ্গে ধাক্কা লাগায় জরুরি অবতরণ করে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...