প্রকাশিত: ১০/০৮/২০১৭ ১:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২৫ পিএম

ডেস্ক রিপোর্ট ::
গাজীপুরের কাশিমপুর কারাগারের সীমানার ভেতরে দুই মালয়েশিয়ানসহ মোট তিনজনকে নিয়ে একটি হেলিকপ্টার অবতরণ করেছে।এ ঘটনায় কারাগারে তোলপাড় শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই হেলিকপ্টারটি অবতরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় তিনজনকে আটক করে জিঞ্জাসাবাদ চলছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার সুব্রত কুমার বনিক জানান, কুমিল্লার হোমনা এলাকার মালয়েশিয়া প্রবাসী বিল্লাল হোসেন তার পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে কোনাবাড়ি কুদ্দুস নগর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

এসময় পাইলট ভুল করে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে স্কুলের মাঠে হেলিকপ্টাটি অবতরণ করে। পরে কারারক্ষীরা তাদের আটক করে এখানে অবতরণের কারণ জানতে চান। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

জিজ্ঞাসাবাদে প্রবাসী বিল্লাল হোসেন জানান, তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় বসবাস করেন। মালয়েশিয়ান এক নারীকে বিয়েও করেছেন। পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে কোনাবাড়ি আমবাগ এলাকায় তার এক আত্মীয়ের বিয়ে বাড়িতে বেড়াতে আসার পথে পাইলট ভুল করে কোনাবাড়ি কুদ্দুস নগর স্কুলের পরিবর্তে কারা কমপ্লেক্সে অবতরণ করে।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer