ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৯/২০২৪ ৮:০২ এএম

কক্সবাজারের উখিয়ায় এবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ‘ফানুস’ (আকাশ প্রদীপ) উড়ানো হবে না। দেশের সার্বিক পরিস্থিতি এবং পাহাড়ের ভয়াবহ অবস্থার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বৌদ্ধরা।

২১ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন উখিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমিতির আওতাধীন সকল বিহার সমূহকে এই বছর আসন্ন প্রবারণা পূণির্মাতে ফানুস (আকাশ প্রদীপ) না উড়ানোর জন্য অনুরোধ করা হচ্ছে। নিজ নিজ অবস্থান থেকে সর্তক থাকার আহবান জানিয়ে ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক জ্যোতিপ্রজ্ঞা মহাথের বলেছেন, প্রয়োজনে আতশ বাজি কিংবা হাজার প্রদীপ প্রজ্বলন করা হবে।

তিনি আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি এবং নিরাপত্তার কথা চিন্তা করে উখিয়ার সচেতন ব্যক্তিবর্গ ও ভিক্ষু সংঘের অনুরোধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...