প্রকাশিত: ২৯/০৮/২০১৯ ৭:৪৩ পিএম

নিজস্ব প্রতিবেদক::
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনারা কি মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করতে চান? আমরা (সরকার) যুদ্ধ করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে চাই না। কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে, সূক্ষ্ম কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিদেশি দূতাবাসের কূটনৈতিকদের সঙ্গে বুধবার (২৮ আগস্ট) বিএনপির বৈঠক নিয়ে ওবায়দুল কাদের বলেন, কূটনীতিকদের সঙ্গে বিএনপির নেতারা বৈঠক করেছেন। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে চাপ দিতে কূটনীতিকদের কাছে বিএনপি নেতাদের গত দুইবছর কোনো কথা বলতে শুনিনি। এ সংকটের বিষয়ে তারা কোনো দিন কূটনীতিকদের সঙ্গে কথা বলেননি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের কথা বলছে। দেশের মানুষ এ ইস্যুতে ঐক্যবদ্ধ, পুরো বিশ্ব মিয়ানমারকে চাপ দিচ্ছে। বিএনপি এখন এ ঐক্যে ফাটল ধরাতে জাতীয় ঐক্যের কথা বলছে। তারা এখান থেকে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, আপনারা কখনো এ ইস্যুতে সাড়া পাবেন না। এ ইস্যুতে জাতীয় ঐক্য হয়ে আছে।

দেশে আক্রোশমূলক ও বিদ্বেষের রাজনীতি বিএনপির হাতে শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন কাদের।

তিনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান (বিএনপির প্রতিষ্ঠাতা) খুনিদের বিদেশ যেতে সহযোগিতা করেছিলেন। তিনি বিদেশি দূতাবাসে খুনিদের চাকরি দিয়েছিলেন। জিয়া রাষ্ট্রক্ষমতায় এসে ইনডেমনিটি অধ্যাদেশ জারির মাধ্যমে খুনিদের বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন।

অনুষ্ঠানে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন সভাপতিত্ব করেন। এতে অংশ নেন বিএমএ নেতাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...