উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/০৩/২০২৬ ৭:০০ এএম

চলতি মাসের শুরুর দিকে শ্রীলঙ্কার মাট্টালা আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন দুইটি যুদ্ধবিমান অবতরণের অনুমতি চেয়েছিল, কিন্তু সেই প্রস্তাবের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কুমারা দিসানায়েকে। শুক্রবার (২০ মার্চ) সংসদে তিনি এ তথ্য জানিয়েছেন।

প্রেসিডেন্ট আইনপ্রণেতাদের বলেন, যুক্তরাষ্ট্র ৪ থেকে ৮ মার্চ পর্যন্ত দক্ষিণাঞ্চলের মাট্টালা রাজাপাকসা আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি বিমান অবতরণের অনুমতি চেয়েছিল। তারা জিবুতির একটি ঘাঁটি থেকে ৮টি অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্রসহ দুইটি যুদ্ধবিমান আনার পরিকল্পনা করেছিল।

তিনি আরও বলেন, শ্রীলঙ্কার নিরপেক্ষতা বজায় রাখার জন্য আমরা এই অনুরোধ প্রত্যাখ্যান করেছি। এ সময় সংসদ সদস্যদের করতালিতে প্রেসিডেন্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়।

যুক্তরাষ্ট্র ২৬ ফেব্রুয়ারি এই অনুরোধটি করেছিল। একই দিনে ইরানও ভারতের একটি নৌ-মহড়ায় অংশ নেওয়ার পর ৯ থেকে ১৩ মার্চ পর্যন্ত ৩টি জাহাজকে শ্রীলঙ্কায় ‘সৌহার্দ্যপূর্ণ সফরের’ অনুমতি চেয়েছিল। সেই অনুরোধটিও প্রত্যাখ্যান করা হয়।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়, যার ফলে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হয় এবং জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে সীমিত হয়ে বাজারে অস্থিরতা তৈরি হয়।

তিনি আরও বলেন, আমরা এই অনুরোধ বিবেচনা করছিলাম। যদি আমরা ইরানকে ‘হ্যাঁ’ বলতাম, তাহলে যুক্তরাষ্ট্রকেও ‘হ্যাঁ’ বলতে হতো।

সূত্র: রয়টার্স

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer