বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ৪:২৪ পিএম
শাহালা জাবীন স্বর্ণা




মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে জুরি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন কক্সবাজারের সিনিয়র আইনজীবী উখিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট শাহজালাল চৌধুরীর মেয়ে শাহালা জাবীন স্বর্ণা

। গত ২ জুন জুরি বোর্ডের সদস্য মনোনীত হওয়ার খবরটি পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে। স্বর্ণা তার স্বামী সহ যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে এবং দু’জনে সেখানকার নাগরিকত্ব লাভ করেছেন।



জুরি বোর্ডের সদস্য মনোনীত হওয়ার মধ্য দিয়ে শাহালা জাবীন স্বর্ণা আমেরিকা যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে বিচারপ্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এছাড়া মামলার সাক্ষ্য প্রমাণ শ্রবণের মাধ্যমে ঘটনার সত্যতা নির্ধারণ করার মধ্যে দিয়ে বিচার বিভাগের বিচারিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এছাড়া ফৌজদারি ও দেওয়ানি উভয় মামলার রায় দেওয়ার দায়িত্ব পালনেরও সুযোগ পাবেন স্বর্ণা। যুক্তরাষ্ট্রের আইন বা সংবিধান অনুযায়ী শুধুমাত্র মার্কিন নাগরিকত্ব যাদের রয়েছে তারাই জুরি বোর্ডের সদস্য হওয়ার যোগ্যতা রাখে।

এদিকে, স্বর্ণার জুরি বোর্ডের সদস্য মনোনীত হওয়ার খবরে এলাকায় সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...
Single Page Footer