প্রকাশিত: ১৫/১২/২০২১ ৫:২৭ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে তা অপ্রত্যাশিত। বছরের পর বছর গেলেও একজন রোহিঙ্গাকেও আমরা আজো তাদের দেশে ফেরাতে সম্ভব হলোনা। রোহিঙ্গাদের কারণে মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনার পাশাপাশি যানজট আর মাদক। এই যানজট আর মাদক নিরসনে সকলে ঐক্যবদ্ধভাবে পরিকল্পিত কাজ করতে হবে। আইন-শৃংখলা বাহিনীর কঠোর নজরদারিতে উখিয়ায় আমরা ভালো অবস্থায় রয়েছি। উন্নয়নের পূর্ব শর্ত হলো আইন-শৃংখলা ঠিক রাখা। আগামী প্রজন্মের জন্য যানজট ও ইয়াবামুক্ত উখিয়া প্রতিষ্ঠা করতে হবে। ১৫ ডিসেম্বর উখিয়া উপজেলা পরিষদ হল রুমে বেলা ১১ টায় আইন-শৃংখলা কমিটির সভায় এসব কথা বলেন তিনি। এতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, জনপ্রতিনিধি, আইন-শৃংখলা বাহিনী উখিয়ার সুশীল সমাজ এবং সাংবাদিকদের সব সময় পাশে পেয়েছি। উখিয়ার সমস্যা চিহ্নিত করে কাজের মাধ্যমে আমরা উখিয়াকে সাজাতে চায়। স্বাধীনতার ৫০ বছরে মানুষের সেবা কার্যক্রমকে করা হয়েছে সহজতর ও আধুনিক। ফলে সর্বক্ষেত্রে ঘটেছে বিপ্লব। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ তাজ উদিদ্দন আহমেদ, উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি, উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সন্জুর মোরশেদ, উখিয়া সদর রাজা পাললং ইউনিয়নের চেয়ারম্যান, জাহাঙ্গির কবির চৌধুরী, পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান, এম গফুর উদ্দিন চৌধুরী, জালিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম, উখিয়া প্রেস ক্লাবের সহ-সভাপতি হুমায়ুন কবির জুশানসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer