প্রকাশিত: ৩১/০১/২০১৭ ১০:০৩ পিএম

নিউজ ডেক্স;:
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নামের তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৭টি রাজনৈতিক দল। মঙ্গলবার
মন্ত্রিপরিষদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদের কাছে এ তালিকা জমা দেয় দলগুলো।

আওয়ামী লীগ ও মন্ত্রীপরিষদ সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন গঠনে আওয়ামী লীগের পক্ষ থেকে ৫ সদস্যের নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব করা সম্ভাব্য ব্যক্তিরা হলেন- মোল্লা অহিদুজামান, নুর মোহাম্মদ, আব্দুল করিম, মঞ্জুর হোসেন এবং সাদেকা হালিম।

আর বিএনপির পক্ষ থেকে যাদের নাম প্রস্তাব করা হয়েছে তাদের মধ্যে সম্ভাব্য ব্যক্তিরা হলেন- তোফায়েল আহমেদ, সালেহ উদ্দিন আহম্মেদ, তাসকিম এ রহমান, আসাফউদ্দৌলা এবং শাহদীন মালিক।

মঙ্গলবার বিকেল তিনটা পর্যন্ত এ তালিকা জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া ছিল। সময় শেষে অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি মোট ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষৎ করেন। পরে রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটি ওই ৩১টি দলের কাছে নির্বাচন কমিশন গঠনে নামের তালিকা চেয়ে চিঠি দেয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে ২৭টি দল সচিবালয়ে এসে নামের তালিকা জমা দিয়েছে। আমরা এগুলো সার্চ কমিটির কাছে পৌঁছে দেব।’

নামের তালিকা জমা দেয়নি- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিশ এবং গণফোরাম।

বেলা পৌনে ১টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ সচিবালয়ে উপস্থিত এ নামের তালিকা জমা দেন।

অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ও চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার বেলা সোয়া ১২টার দিকে ৫ সদস্যের একটি নামের তালিকা জমা দেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...