উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/০২/২০২৪ ৭:০৫ পিএম

আদালতের নির্দেশনা ছিল অবৈধ ইটভাটাগুলো ভেঙে ফেলার। কিন্তু নাইক্ষ্যংছড়ি সীমান্তের এক ডজন অবৈধ ইট ভাটার মধ্যে চারটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয় । ইট নষ্ট না করা ও ইটভাটা গুলো ভেঙ্গে না ফেলার ফলে আবারো পুরোদমে চলছে ইটভাটা গুলো। ইটভাটা মালিকদের দাবি ‘ম্যানেজ’ করেই তারা ভাটায় কাজ করছেন। ফলে আদালতের নির্দেশনা অমান্য করে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে নাইক্ষ্যংছড়ি সীমান্তের অবৈধ ভাটায় ইট তৈরির কাজ চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে একদিকে যেমন পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার।

স্থানীয় জনগণের তথ্য মতে, নাইক্ষ্যংছড়ি সীমান্তে এক ডজনের উপরে ইটভাটা রয়েছে। ইটভাটাগুলো হলো ঘুমধুম ইউনিয়নের ASB’ ইটভাটা, BHB’ ইটভাটা, AFD, ইটভাটা, মিলন মিস্ত্রির HSB ইটভাটা, সাজু বড়ুয়ার DSB ইটভাটা,HKB ইটভাটা, ফরিদ কোম্পানির BBM ইটভাটা, আবুল কালাম মেম্বারের KRS ইটভাটা, খালেদ সরওয়ার হারেজ KRE ইটভাটা, বাবুর HAZI সহ আরও একাধিক ইটভাটা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাইকোর্টের নির্দেশ অমান্য করে সকাল-সন্ধ্যা অবৈধ ভাটাগুলোতে চলছে ইট তৈরি ও পোড়ানোর কাজ। কয়লার পাশাপাশি এসব ভাটায় ব্যবহার হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর কাঠের গুঁড়া। এতে বায়ুর পাশাপাশি ফসলি জমিরও ক্ষতি হচ্ছে।

কীভাবে অবৈধ ভাটায় ইট তৈরি হচ্ছে, জানতে চাইলে KRS ইটভাটার মালিক আবুল কালাম বলেন, ‘ইটভাটার কাগজপত্রের জন্য জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরে আবেদন করা রয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে কাগজপত্র পেয়ে যাব।’ সবাই আবেদন করে এভাবেই ইটভাটায় ইট তৈরি করছে। সব কিছু প্রশাসন অবগত রয়েছে।

এছাড়াও নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক অবৈধ ভাটার মালিক বলেন, ‘প্রশাসনকে ম্যানেজ করেই অবৈধ ইটভাটা চালিয়ে আসছি। ম্যানেজ না হলে অবৈধ ভাটা এক দিনও চলতে পারবে না। হাইকোর্টের নির্দেশের পর সম্প্রতি মাত্র চারটি ইটভাটায় অভিযান পরিচালিত হয়, চারটি ইটভাটাই চার লাখ টাকা জরিমানা করা হলেও অবৈধ ভাটা ভাঙা হয়নি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, ইতিমধ্যে ইটভাটায় অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে অবৈধ ইটভাটায় এ অভিযান চলমান থাকবে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমেন শর্মা বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে যতদ্রুত সম্ভব অভিযান চলানো হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ ইতিমধ্যে কয়েকটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে, এ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

পাঠকের মতামত

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer