প্রকাশিত: ২১/১২/২০১৮ ১১:২২ পিএম

ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৩০ ডিসেম্বর যানবাহন চলাচলে কড়াকড়ির নির্দেশ জারি করেছে ইসি।

আইনশৃঙ্খলা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নাশকতা এড়িয়ে চলার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় আগামী শনিবার (২২ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান।

ফরহাদ আহাম্মদ খান জানান, ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর মোটরসাইকেল চালানো যাবে না। মোবাইল অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং পরিবহনসেবাগুলোও নির্বাচনের দিন বন্ধ থাকবে।

‘এছাড়াও ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত ব্যক্তিগত সকল ধরনের যানবাহনসহ সিএনজিচালিত অটোরিকশা, ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপভ্যান, বাস, ট্রাক, টেম্পু, ইজিবাইক এবং নৌপথে লঞ্চ, ইঞ্জিনবোট, স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

ফরহাদ আহাম্মদ খান জানান, রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনী এজেন্ট এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক টেলিযোগাযোগ ও জরুরি পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলের ক্ষেত্রে এবং জাতীয় হাইওয়ে সমূহের উপর দিয়ে চলাচলরত যানবাহনের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...