প্রকাশিত: ০৭/০৬/২০২০ ১১:৪৬ এএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা খুবই সঙ্কটাপন্ন বলে উল্লেখ করেছেন চিকিৎসকেরা। আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর তার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তারা।

বিকেলে মোহাম্মদ নাসিমকে পর্যবেক্ষণের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানান চিকিৎসকবৃন্দ। বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থা বিবেচনায় দুপুরেই গঠন করা হয় ১৩ সদস্যের মেডিকেল বোর্ড।

পর্যবেক্ষণ শেষে মেডিকেল বোর্ড প্রধান বিএসএমএমইউ’র উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া জানান, বিভিন্ন অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন মোহাম্মদ নাসিম। সবশেষ মস্তিকে রক্তক্ষরণের পর পরিস্থিতি আরও জটিল হয়। অস্ত্রোপচার সফল হলেও অবস্থা শঙ্কাজনক বলেও উল্লেখ করেন তারা।

ভর্তিকৃত হাসপাতালেই তার আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান মেডিকেল বোর্ডের সদস্যরা। এর আগে সকালে মোহাম্মদ নাসিমের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তার ছেলে তানভীর শাকিল জয়।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer