প্রকাশিত: ২৫/০৩/২০২০ ৯:৫৪ এএম

মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।
২৪ মার্চ (মঙ্গলবার) বিকাল সাড়ে ৩টার দিকে টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরাতন পল্লানপাড়া এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে বাক বিতন্ডায় লিপ্ত হয় এবং সংঘর্ষ বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের সদস্যরা আবু তাহের নামে এক যুবকের বুকে ছুরিকাঘাত করে।
এরপর পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
নিহত যুবক হচ্ছে, ২নং পুরাতন পল্লানপাড়া বসবাসরত এবাদুল্লাহ পুত্র মোঃ আবু তাহের বাবুর্চি(৩৬)। সে মিয়ানমারের রোহিঙ্গা।
খোঁজ নিয়ে আরো জানা যায়, একই এলাকার নুরুল আমিন (ফুতু), নুর ইসলাম(৩৬)সহ কয়েক যুবক মোবাইলে লুডু খেলছিল।
উক্ত খেলায় কথা কাটাকাটির মধ্যে আবু তাহেরকে ছুরিকাঘাত করে।
এদিকে সংঘটিত ঘটনার খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই অরুন কুমার চাকমার নেতৃত্বে পুলিশের একটি দল নিহত যুবকের মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, এই হত্যা কান্ডের সাথে জড়িত খুনিদেরকে আইনের আওয়তাই নিয়ে এসে কঠোর হস্তে দমন করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...