প্রকাশিত: ০৮/০২/২০১৯ ৮:১৯ এএম

হুমায়ূন রশিদ :
টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে মোটর সাইকেল দূঘর্টনায় কলেজ ছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত অপরজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।জানা যায়, ৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬টারদিকে উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়ার আবু ছিদ্দিক মিস্ত্রীর পুত্র ও কক্সবাজার সিটি কলেজ পড়ুয়া মোঃ শামীম (২০) ও টেকনাফ কলেজ পাড়ার আব্দু শুক্কুরের পুত্র ফিরোজ (২২) নামে দুইজন মোটর সাইকেল নিয়ে টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে তুলাতলী ঘাট সংলগ্ন এলাকায় দূঘর্টনার কবলে পড়ে। তাদের দ্রæত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোসণা করেন। গুরুতর আহত ফিরোজকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার রেফার করা হয়েছে।
এদিকে শামীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পরিবার,সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...