প্রকাশিত: ২১/১১/২০১৯ ৯:১৭ পিএম

ডেস্ক নিউজ::
সার্ফিং নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হলো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ন ডরাই’। যা এখন রয়েছে সেন্সর বোর্ডের টেবিলে। এরমধ্যে বোর্ডের সদস্যরা ছবিটি দেখে ফেলেছেন। জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। ছবিটির গল্প ও নির্মাণ নিয়ে বেশ প্রশংসা করলেন তারা। পাশাপাশি সংলাপের কিছু জায়গায় আপত্তি তুলেছেন। মূলত চট্টগ্রামের আঞ্চলিক ভাষার কিছু বাক্য দর্শকদের কাছে শ্রুতিকটু লাগতে পারে বলে এগুলো পরিবর্তনের নির্দেশনা দেওয়া হয়েছে বোর্ড থেকে।

তানিম রহমান অংশু পরিচালিত এ ছবির চিত্রনাট্য লিখেছেন কলকাতার শ্যামল সেনগুপ্ত। তিনি এর আগে ভারতের ‘বুনোহাঁস’ ও ‘পিংক’ ছবির চিত্রনাট্য লিখেছেন। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘ন ডরাই খুবই ভালো চলচ্চিত্র। এমন একটি বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা অনেক সাহসের বিষয়। মেকিংয়ের দিক থেকেও এটি ভালো। তবে এটির পুরোটাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তৈরি। সেখানকার কিছু শব্দ আছে, যা অন্যদের কাছে শ্রুতিকটু লাগতে পারে। তাই আমরা কিছু সংশোধনী দেবো।’’

স্টার সিনেপ্লেক্সের প্রযোজনায় এ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, সুনেরা বিনতে কামাল প্রমুখ। প্রযোজনা প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেজবাহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছোট কিছু সংশোধনীর কথা মৌখিকভাবে আমি শুনেছি। চিঠি পাওয়ার পর আমরা দ্রুত এগুলো সংশোধন করবো। কারণ, আমরা ২৯ নভেম্বর ছবিটি মুক্তির পরিকল্পনায় এগুচ্ছি।’

গত ২০ জুন বিশ্ব সার্ফিং দিবসে আনুষ্ঠানিকভাবে ছবিটির পোস্টার উন্মোচন হয়। এরপর থেকে অনলাইনে চলছে এর প্রচারণা। সব ঠিক থাকলে আগামী ২৯ নভেম্বর দেশব্যাপী মুক্তি পাবে ‘ন ডরাই’

পাঠকের মতামত

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...

রোহিঙ্গা ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণ: ১০ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে সরকারি অনুমতি ছাড়া ঘর নির্মাণের অপরাধে আবু বক্কর সিদ্দিক (৪৬) ...
Single Page Footer