উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৩/১১/২০২৫ ৩:০২ পিএম

চট্টগ্রামের মীরসরাই থানার মিঠাছড়া এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. মকবুল (৬০) অবশেষে ধরা পড়েছে র‍্যাবের হাতে। র‍্যাব-১৫ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়ার গহীন পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, গত ১ অক্টোবর দুর্গাপূজার ছুটিতে বাড়িতে একা খেলা করার সময় নির্মাণাধীন ভবনের দারোয়ান মো. মকবুল — যাকে শিশুটি ‘নানা’ বলে ডাকতো — কৌশলে তাকে নিজের কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণ করে। শিশুটির কান্নার শব্দ শুনে মা ছুটে গেলে মকবুল পালিয়ে যায়। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেন।
পরে শিশুটির বাবা বাদী হয়ে মীরসরাই থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। র‍্যাব-৭ ঘটনার পর থেকেই ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, আসামি দাড়ি কেটে ছদ্মবেশে উখিয়ার পাহাড়ে আত্মগোপনে রয়েছেন।
গত ২ নভেম্বর বিকেলে র‍্যাব-১৫ ও র‍্যাব-৭ এর যৌথ দল অভিযান চালিয়ে মকবুলকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মকবুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর রাঙামাটিয়া (হামজার টিলা) এলাকায়।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মীরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...