প্রকাশিত: ০৭/০৬/২০১৭ ৫:৪৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৫৪ পিএম

ডেস্ক রিপোর্ট ::
মিয়ানমারে ১১৬ জন আরোহীসহ একটি সামরিক বিমান নিখোঁজ হয়েছে। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলের মিয়েক ও ইয়াংগুনের মাঝামাঝি স্থানে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়।

মিয়ানমারের কমান্ডার ইন চিফের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বিমানটির সঙ্গে স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে সংযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটি তখন দাওয়েই শহরের ২০ মাইল পশ্চিমে অবস্থান করছিল। বিমানবন্দর সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, সামরিক বিমানটিতে ১০৫জন যাত্রী ও ১১ জন ক্রু ছিল।

বিমানটির যাত্রীদের মধ্যে বেশিরভাগ ছিল উপকূলীয় এলাকায় নিয়োজিত সামরিক বাহিনীর সদস্যদের পরিবার। সূত্র এএফপিকে জানিয়েছে, আমরা ধারণা করছি এটি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে। এখনো নিখোঁজ বিমানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

পাঠকের মতামত

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer