প্রকাশিত: ২৫/১১/২০১৯ ৩:৫৬ পিএম

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন সরকারের বিষয়। বাংলাদেশ সরকার রোহিঙ্গা ও স্থানীয়দের নিরাপত্তা দিয়ে যাচ্ছে।

সোমবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন সেনাপ্রধান।

জেনারেল আজিজ আহমেদ বলেন, সরকার প্রতিবেশি রাষ্ট্র ভারত ও মিয়ানমারের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে যাচ্ছে। এই দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো।

তিনি বলেন, আমি মিয়ানমারে যাব। দুই দেশের সেনাবাহিনীর সাথে নানা বিষয়ে কথা হবে।

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সেনা সদস্য, তাদের নিকটাত্মীয় ও শান্তিকালীন পদক প্রাপ্তদের সাথে কুশল বিনিময় করেন সেনা প্রধান।

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য খেতাবপ্রাপ্ত সেনাবাহিনীর ৩ জন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়, ৫ জন বীর উত্তম, ১২ জন বীর বিক্রম, ৩০ জন বীর প্রতীক ও ২৫ জন অন্যান্য মুক্তিযোদ্ধাদের পদক প্রদান করা হয়

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...
Single Page Footer